1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে জগন্নাথপুরে স্বাগত মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির জনগণের ভালোবাসা নিয়ে এগুতে চান চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী  ​লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা, রয়টার্স জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে জগন্নাথপুরে স্বাগত মিছিল

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ বার পঠিত


মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্র নায়ক  তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর  স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে জগন্নাথপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ‘স্বাগত মিছিল’ করেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। মঙ্গলবার ২৩ ডিসেম্বর বাদ আছর জগন্নাথপুর উপজেলা বিএনপির কার্যালয় থেকে এই মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌর পয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হন।

জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন এর পরিচালনায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট জিয়াউর রহিম শাহীন, যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, পৌর বিএনপির আহবায়ক সালা উদ্দিন মিঠু, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হোসেন ডালিম, পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুন মিয়া, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মামুনুর রশীদ প্রমুখ। মিছিলে উপজেলার প্রতিটি ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

বক্তরা বলেন, দীর্ঘ ১৮ বছর পর দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু বিএনপির জন্য নয়, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রেও একটি ঐতিহাসিক মুহুর্তে পরিনত হবে। তার নেতৃত্বে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে। তারা আরও বলেন, প্রবাসে থেকেও তারেক রহমান দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। তার আগমনে বিএনপিসহ সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park