1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথপুরে মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন। - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির জনগণের ভালোবাসা নিয়ে এগুতে চান চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী  ​লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা, রয়টার্স জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথপুরে মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন।

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৫২ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 
শুক্রবার ( ২রা জানুয়ারি) বাদ এশা কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি শামীম আহমদ ও  বিশিষ্ট ব্যবসায়ী রাজু মার্কেটের স্বত্বাধিকারী রাজু আহমদ এর  বাড়িতে কলকলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। 

২ নং ওয়ার্ড বিএনপি নেতা হাজি আরশ আলীর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর-শান্তিগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ ৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কয়ছর এম আহমদ, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম, হুমায়ুন কবির, মাহবুব আলম কোরেশী (মাছুম),  মিটন মিয়া, ইউনিয়ন বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আখলাকুল আম্বিয়া জিতু, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহেদ আলী, আঞ্জুর আলী, শিবলু মিয়া, মোঃ আব্দুর রহিম, ছমির আলী, ইউনিয়ন যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক উজ্জল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য জুনেদ আহমদ, 

২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাকিল আহমদ, সাধারণ সম্পাদক সাহেদ আলম, ২ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আদিল আহমদ, সাধারণ সম্পাদক তায়িব আহমদসহ ২ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।

বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে  দোয়া পরিচালনা করেন শ্রীধরপাশা বড়হাটি মসজিদের ইমাম ও খতিব মুফতি সোয়াইব আহমদ মারুফ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park