1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাঘায় বিবাদিদের বিরুদ্ধে মারধর করে টাকা সোনার আংটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

বাঘায় বিবাদিদের বিরুদ্ধে মারধর করে টাকা সোনার আংটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

মৌসুমী দাস
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২১০ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহীর বাঘায় বাঁশের লাঠি ও খড়ি দিয়ে মারধর করে ৯৫ হাজার টাকা ও হাতে থাকা ৩আনা ওজনের সোনার আংটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার মীরগঞ্জ গ্রামের মুনসুর আলী নামে এক কাঠ ব্যবসায়ী ৪ জনের নাম উল্লেখ করে মঙ্গলবার (০৯-১০-২০২৪) রাতে বাঘা থানায় অভিযোগ করেছেন।

অভিযোগে জানা যায়, উপজেলার মীরগঞ্জ এলাকার জহুরুল ইসলামের ছেলে শরিফ, সিদ্দিকের ছেলে শান্ত ইসলাম, মাহাতাব হাজীর ছেলে বেল্লাল, মোহদীপুর গ্রামের আলমের ছেলে পলাশ গত মঙ্গলবার (০৮-১০-২০২৪) এমডি বেলাল আহমেদ এর ফেসবুক আইডি হতে হাফিজুল ইসলাম হাফিজের কোটা সংস্কার আন্দোলনের ছবি এডিট করে অপপ্রচার চালায়। বিষয়টি জানতে চেয়ে এলাকার ব্যক্তিবর্গ তাদের ডেকে পাঠান। কিন্তু তারা উপস্থিত হননি।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় মীরগঞ্জ মোড়ে বসে থাকা অবস্থায় বিবাদি শরিফ ও শান্ত ও বেল্লাল বাশের লাঠি ও খড়ি দিয়ে মুনসুর আলীকে মারধর করে। এতে তার বাম হাতে ও মুখের খেতরে জখম হয়। পলাশ ও নূরসহ সকলে একযোগে এলাপাথাড়ি মারধর করে এবং টাকা ও হাতে থাকা সোনার আংটি ছিনিয়ে নেয়। এ বিষয়ে বিবাদিদের বক্তব্য পাওয়া যায়নি।

অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান,বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে সত্যতা পেলে বিবাদিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park