1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাঘায় পদ্মার চরে খাদ্য বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

বাঘায় পদ্মার চরে খাদ্য বিতরণ

মৌসুমী দাস
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহীর বাঘায় পদ্মার চরে মালয়েশিয়া প্রবাসী ও বিএনপির কর্মী আরিফুল ইসলামের অর্থায়নে খাদ্য বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে ২০০টি পরিবারের মাঝে তার পিতা নবীর উদ্দীন এই খাদ্য বিতরণ করেন।

জানা গেছে, চকরাজাপুর ইউনিয়নের আতারপাড়া, চৌমাদিয়া, দিয়াড়কাদিরপুর চকরাজাপুর, চরকালিদাসখালী, নিচ পলাশি ফতেপুর চরের ২০০ গৃহহারা পরিবারের মাঝে ১ কেজি চাল, এক কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, আধা কেজি পিঁয়াজ, ২৫০ গ্রাম রসুন, ১ কেজি লবণ ও খাবার সেলাইনসহ বিতরণ করা হয়।

মালেয়েশিয়া প্রবাসী ও বিএনপির কর্মী আরিফুল ইসলাম উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা গ্রামের নবীর উদ্দীনের ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর চৌমাদিয়ায় ওয়ার্ডের মেম্বর আবদুর রহমান বলেন, পদ্মার ভাঙনে চকরাজাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আতারপাড়ায়, ২ নম্বর ওয়ার্ড চৌমাদিয়ায়া এবং ৩ নম্বর ওয়ার্ড দিয়ারকাদিরপুরে শতাধিক বাড়ি পদ্মা গর্ভে বিলিন হয়ে গেছে। কিছু নিচু বাড়িতে পানি উঠে। আতারপাড়া প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ পদ্মা গর্ভে বিলীন হয়ে গেছে। অনেকে এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন।

এ বিষয়ে মালয়েশিয়া প্রবাসি ও বিএনপির কর্মী আরিফুল ইসলামের পিতা নবীর উদ্দিন বলেন, আমার ছেলে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কর্মরর্ত আছে। পত্রিকায় পদ্মার চরের মানুষের দূর্দশার খবর দেখে ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, সরকারিভাবেও খাদ্য সমাগ্রী বিতরণ করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park