1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাঘা উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত। চারঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হাউলী ইউনিয়নে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রি

বাঘা উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

মৌসুমী দাস
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮১ বার পঠিত

মৌসুমী দাস , স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহীর বাঘা উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ শীর্ষক দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়।

বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার এর সভাপতিত্বে ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর পরিতোষ চন্দ্র রায় এর সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কার্যলয়ের সার্টিফিকেট সহকারী সেবাস্তিন সরেন সহ বাঘা উপজেলার বাজুবাঘা, গড়গড়ি, পাকুড়িয়া, মনিগ্রাম, বাউসা, আড়ানী ও চকরাজাপুর এর হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ।

এ সমন্বয় সভায় গ্রাম আদালতের আইনগত বিভিন্ন বিষয়, আদালত পরিচালনার নিয়ম, নথিপত্র ও রেজিস্ট্রার সংরক্ষণ, প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক প্রচার প্রচারণা, গ্রাম আদালতের করনীয় ও সেবা পাওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতামত উপস্থাপন করা হয়।

প্রসংগত, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসুচী (ইউএনডিপ) এর সার্বিক তত্বাবধায়নে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park