1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাংলার প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্তের ২০১ তম জন্মশতবার্ষিকী পালিতঃ - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা।

বাংলার প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্তের ২০১ তম জন্মশতবার্ষিকী পালিতঃ

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ১৩২ বার পঠিত

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ

২৫ শে জানুয়ারি শনিবার
কবি মাইকেল মধুসূদন দত্তে ২০১তম জন্মশতবার্ষিকী উপলক্ষে যশোরের সাগরদাঁড়িতে শুরু হয়েছে ‘মধু মেলা’ যা ২৪শে জানুয়ারি ২০২৫ থেকে শুরু হয়ে চলবে ১ই ফেব্রুয়ারী ২০২৫ পর্যন্ত। মেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

মধুমেলায় গ্রামীণ কুটিরশিল্পপণ্যসহ, মনোহারী, মিষ্টিজাতীয় খাবার, বাচ্চাদের খেলনার দোকানসহ বিভিন্ন পণ্যের শত শত ষ্টল বসেছে।

দর্শনার্থীদের বিনোদনের জন্য আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, প্যান্ডেলে সার্কাস, যাদু প্রদর্শনী ও মৃতুকূপ খেলার পাশাপাশি বিভিন্ন আকর্ষণীয় খেলাধুলা থাকছে। শিশুদের জন্য রয়েছে নাগরদোলাসহ বিভিন্ন আয়োজন।

মেলায় মধুভক্তদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার কথা জানায় প্রশাসন। পুলিশ, র‌্যাব, গোয়েন্দা সংস্থা’র দায়িত্ব পালনের পাশাপাশি বসানো হয়েছে সিসি ক্যামেরা।

আয়োজকরা জানান, ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতায় মারা যান মহাকবি মাইকেল মধুসূদন। এরপর কবির ভাইয়ের মেয়ে কবি মানকুমারি বসু ১৮৯০ সালে সাগরদাঁড়িতে কবির প্রথম স্মরণসভার আয়োজন করেন। সেই আয়োজন থেকেই মধু মেলার শুরু হয়।।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park