
এম,মছিবুর রহমান বাবুল,
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
বাংলাদেশ সার্ভেয়ার’স অ্যাসোসিয়েশন এর উদ্যোগে মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল 7মার্চ, শনিবার, ঢাকা সাভারের হেমায়েতপুর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি-আকতারুজ্জামান আক্তার। স্বাগত বক্তব্য দেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রনজু মিয়া। বক্তব্য দেন, সিনিয়র সহ-সভাপতি শাহিনুর রহমান (মানিকগঞ্জ), সহ-সভাপতি অশোক কুমার সরকার (কেরানিগঞ্জ), আশরাফুল আমিন (কুষ্টিয়া) ও বশির খান (সাভার), দপ্তর সম্পাদক ওসমান গনি রাসেল (কেরানীগঞ্জ), সাংগঠনিক সম্পাদক মোঃ হাসেম খান (সাভার) এবং সিভিল ‘ল বিশেষজ্ঞ এবং সিনিয়র ডিজিটাল সার্ভেয়ার শেখ আখতার হোসেন (রাজবাড়ী)। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সার্ভেয়ারগণ ইফতার মাহফিলের আলোচনা সভায় উপস্থিত ছিলেন। শেষে সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ রনজু মিয়া।
একইদিন বিকেলে সাভারের হেমায়েতপুর বাজার এলাকায় বিভিন্ন পথচারী, পথশিশু ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
পরবর্তীতে দেশের সকল সার্ভেয়ারকে দ্রুত অনলাইন ডাটাবেজের আওতায় আনা, প্রতিটি জেলায় জেলা কমিটি গঠন নিশ্চিত করা, সদস্যদের দ্রুত আইডি কার্ড প্রদান এবং তাদের পূর্ণাঙ্গ তথ্যসম্বলিত প্রোফাইল সংগঠনের মূল ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় এবং পরে একসভায় বিগত মাসের হিসাব-নিকাশ নিরীক্ষা এবং সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণ ও স্বাক্ষর কার্যক্রম সম্পন্ন করা হয়।