1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২৫৮ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আজ রোববার (২৭ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে এলাকার তিনশত দরিদ্র রোগীদের ঔষধ ব্যবস্থাপত্রসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আবুল হাসিম ডালিম এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন এবং জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদ এর যৌথ পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত, জগন্নাথপুর পৌর বিএনপির সভাপতি এম এ মতিন, যুক্তরাজ্য স্বেচছাসবক দলের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, যুক্তরাজ্য বিএনপি নেতা জগন্নাথপুর সরকারী কলেজ ও জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমদ, যুক্তরাজ্য বিএনপি নেতা আলিফ মিয়া, যুক্তরাজ্য শাখা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল হোসেন, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মো. লিটন মিয়া, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন। এসময় যুবদলের উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park