1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাঁশখালীতে দিদার ডাকাত ও সহযোগীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির জনগণের ভালোবাসা নিয়ে এগুতে চান চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী  ​লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা, রয়টার্স জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল

বাঁশখালীতে দিদার ডাকাত ও সহযোগীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৮৪ বার পঠিত

‎
‎স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
‎চট্টগ্রামের বাঁশখালীতে আলমগীর প্রকাশ দিদার ডাকাত ও তার সহযোগী ওয়াজেদের ছুরিকাঘাতে মো. ওসমান (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।
‎
‎রবিবার (৩ মে) রাত বাহারছড়া ইউনিয়নের মধ্যম ইলশা এলাকায় এ ঘটনা ঘটে।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, আহত ওসমান স্থানীয় হাট বকশিদীঘির পাড় থেকে বাজার নিয়ে বাড়িতে যাওয়ার সময় মধ্যম ইলশা প্রাথমিক বিদ্যালয়ের পাশে দিদার, ওয়াজেদ ও জাহাঙ্গীর এলোপাতাড়ি ছুরি ও ইট দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে রেখে তার সাথে থাকা মোবাইল ও নগদ টাকা নিয়ে আহতকে ফেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চোখের আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।
‎
‎বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সৌরভ চৌধুরী জানান, আহত ওসমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তবে চোখের আঘাত গুরুতর হওয়ায় তাকে চমেকে রেফার করার বিষয়টি নিশ্চিত করেন।
‎
‎বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, আমি ঘটনার বিষয়ে শুনেছি এবং এক অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়েছি। এছাড়া ভুক্তভোগীর খোঁজখবর নিচ্ছেন বলে জানান তিনি।
‎
‎উল্লেখ্য, দিদার ডাকাতের বিরুদ্ধে ডাকাতি, হত্যা এবং অস্ত্র আইনের মামলাসহ প্রায় ২৫টির অধিক মামলা রয়েছে। এছাড়া জাহাঙ্গীরের বিরুদ্ধে ২০টির মতো মামলা রয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park