1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বন্ধুরাই খুন করে হৃদয়কে, আলামতসহ গ্রেপ্তার-২ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বন্ধুরাই খুন করে হৃদয়কে, আলামতসহ গ্রেপ্তার-২

ইকবাল হোসেন রিংকু স্টাফ রিপোর্টার মৌলভীবাজার
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৭০ বার পঠিত

ইকবাল হোসেন রিংকু
স্টাফ রিপোর্টার মৌলভীবাজার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চাঞ্চলকর কলেজছাত্র হৃদয় আহমেদ ইয়াছিন (১৯) হত্যার আট দিনের মাথায় রহস্য উদঘাটন করেছে পুলিশ। এঘটনায় সরাসরি জড়িত অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তারা হৃদয়ের ঘনিষ্ট বন্ধু কাজল মিয়া (২০) এবং সিরাজুল ইসলাম (২১)। এদিকে গ্রেপ্তারকৃতরা কিশোরগঞ্জ জেলার কালিয়ারচরের দাড়িয়াকান্দির ফুল মিয়ার এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের রাজাপুর এলাকার ইদ্রিস মিয়ার পুত্র। বর্তমানে তারা শ্রীমঙ্গল শহরতলীর শাহীবাগ এলাকার বাসিন্ধা। কাজল পেশায় টমটম চালক ও সিরাজুল বাদাম বিক্রেতা বলে জানিয়েছে পুলিশ। সোমবার ১৪জুলাই জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের এসব তথ্য তুলে ধরে ঘটনার বিবরণ দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসময় পুলিশ সুপারও উপস্থিত ছিলেন। প্রেস বিফিংয়ে জানানো হয়, হৃদয়ের ঘনিষ্ঠ বন্ধুরাই পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে গামছা দিয়ে গলায় পেঁচিয়ে হত্যা করে। হৃদয় অনলাইন জুয়া খেলায় আসক্ত ছিল। সে তার বন্ধুদের কাছ থেকে টাকা ধার নিয়ে জুয়া খেলত। হত্যাকীরারা এতটাই কাছের বন্ধু ছিল যে, তারা মোবাইল ফোন বিক্রি করে হৃদয়কে টাকা দেয় জুয়া খেলার জন্য। ধাপে ধাপে তারা হৃদয়কে মোট ২২ হাজার টাকা ধার দেয়। যা সে আর ফেরত দেয়নি। এছাড়া কিছুদিন আগে হৃদয় তাদেরকে নিয়ে ঢাকায় গিয়েছিল চাকরি দিবে বলে। কিন্তু চাকরি না দিয়েই সে শ্রীমঙ্গলে চলে আসে। এসব কারণে হৃদয়ের প্রতি তাদের ক্ষোভের সৃষ্টি হয়। সেই ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে হৃদয়কে হত্যা করে। এ সময় পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, খুনিরা প্রযুক্তি সম্পর্কে এতোটাই ওয়াকিবাল ছিল যে তারা কোন ক্লু রেখে যায়নি। এই ঘটনা উদঘাটনে শহরের বিভিন্ন পয়েন্টের সিসি ক্যামেরার ফুটেজ প্রযুক্তি ও গোয়েন্দা রিপোর্টের পাশাপাশি মেনুয়্যাল পদ্ধতিও ব্যবহার করা হয়। উল্লেখ্য যে, গত ৭জুলাই উপজেলার কালীঘাট ইউনিয়নের কাকিয়াছড়া চা-বাগান থেকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় হৃদয় আহমেদ নামের ওই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ। সে শহরতলীর শাহীবাগ আবাসিক এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারের সাথে বসবাস করত। তাঁর পিতার নাম লিটন মিয়া ও মায়ের নাম হাসিনা বেগম। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় এলাকায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park