1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বঙ্গে পদ্ম শিবিরের নতুন রাজ্য সভাপতি কে নাম আসতেই শোরগোল - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন ।

বঙ্গে পদ্ম শিবিরের নতুন রাজ্য সভাপতি কে নাম আসতেই শোরগোল

বেবি চক্রবর্ত্তী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১১০ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী:কলকাতা:-‌পদ্ম শিবিরের নতুন রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে কারা থাকবেন ইতিমধ্যেই তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। জল্পনা চলছে বেশ কয়েকজন ‘হেভিওয়েটে’র নাম নিয়ে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম উঠে এসেছে আলোচনার কেন্দ্রে।চব্বিশের লোকসভা ভোটে বাংলায় সার্বিকভাবে খারাপ ফলাফল করলেও পূর্ব মেদিনীপুরের দু’টি আসনেই জয়ী হয়েছে পদ্ম শিবির। কেউ কেউ মনে করছেন, সেই কারণে এবার রাজ্য সভাপতির পদে বসানো হতে পারে শুভেন্দু অধিকারীকে। যদিও তাঁকে রাজ্য সভাপতি করা হলে রাজ্যের বিরোধী দলনেতা কে হবেন সেটাও ভাবতে হবে পদ্ম শিবিরকে। কারণ বিরোধী দলনেতা হিসেবে নিজের দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করছেন শুভেন্দু। তাই তাঁর বিকল্প খোঁজাটা সহজ হবে না বলে মনে করছেন অনেকে।এদিকে এবারের লোকসভা ভোটে পরাজিত হলেও, দিলীপ জমানায় ২০১৯ লোকসভা নির্বাচনে ভালো ফলাফল করেছিল গেরুয়া শিবির। ফলে দৌড়ে তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন বলে অনেকের অনুমান। এছাড়া বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে উঠে আসছে শমীক ভট্টাচার্য, জ্যোতির্ময় সিং মাহাতোদের নাম।অন্যদিকে হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হলেও বঙ্গ বিজেপির অন্যতম মুখ লকেট চট্টোপাধ্যায়। মহিলা মুখ হিসেবে তিনিও ‘লড়াই’য়ে থাকতে পারেন বলে মনে করছেন অনেকে। একইসঙ্গে জল্পনা চলছে দেবশ্রী চৌধুরী, অগ্নিমিত্রা পাল-দের নাম নিয়েও খুব শীঘ্রই বঙ্গ বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park