1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

এসডি সোহেল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৮৬ বার পঠিত

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,

জামালপুর বকশিগঞ্জে অভ্যন্তরীন বোরো ধান – চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ২৯ এপ্রিল সকালে ১১টার দিকে উপজেলার পৌর এলাকার খাদ্য গুদামে প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।

এসময় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা,
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম উপজেলা খাদ্যনিয়ন্ত্রক সাইদুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি (খাদ্য) আফিয়া সুলতানা , চালকল মালিক সমিতির সভাপতি আবুল কালাম , সাবেক কাউন্সিলর জহুরুল হক সহ অনেকে।

জানা যায়, আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১হাজার ৮শত ৩ মেট্রিকটন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে চাল ৮ শত ৫০মেট্রিকটন ও ধান ৯ শত ৫৩মেট্রিকটন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রতি কেজি বোরো চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ টাকা আর ধান কেনা হবে ৩৬ টাকা কেজি দরে। আগামী ২৪ এপ্রিল থেকে সারাদেশে বোরো মৌসুমে ধান ও চাল কেনা শুরু করবে সরকার। এ সংগ্রহ অভিয়ান চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park