1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে ওয়াকফ বিল বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে ওয়াকফ বিল বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৯২ বার পঠিত
Oplus_131072

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর গণহত্যা ও ভারত বিতর্কিত ওয়াকফ বিল বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উলামা ঐক্য পরিষদ জগন্নাথপুর। আজ বৃহস্পতিবার ২৪ এপ্রিল মিছিলট জগন্নাপুরের বিভিন্ন ইউনিয়ন থেকে এসে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জগন্নাথপুর পৌর পয়েন্টে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহনকারীরা তাদের দাবির পক্ষে ঈমানদীপ্ত স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন। মিছিলোত্তর প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নুন্যভূমি ফিলিস্তিনের গাজায় জায়নবাদী ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের বর্বরোচিত হামলা পৃথিবীর ইতিহাসের সব নির্মমতার রেকর্ড ভঙ্গ করেছে। নারী, শিশুসহ হাজার হাজার মুসলমানদের হত্যা করে তারা গাজাকে মৃত্যুপুরীতে পরিনত করেছে। তাদে এমন জগন্যতম হত্যাযজ্ঞে মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। অপরদিকে ভারতের বিতর্কিত ওয়াকফ বিল পাস ও মসজিদ মাদ্রাসাসহ ইসলামি ঐতিহ্য ও নিদর্শনের ওপরে হিন্দুত্ববাদী কর্তৃত্ব প্রতিষ্ঠার গভীর চক্রান্তের অংশ। এমতাবস্থায় ফিলিস্তিন ও ভারতসহ দেশে দেশে মুসলমানদের সংকট উত্তরনে জাতিসংঘ, ওআইসি, আরবলীগসহ বিশ্বসভাকে অবিলম্বে কার্যকর করার উদ্যোগ গ্রহন করতে হবে।  নেতৃবৃন্দ এ বিষয়ে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, সেই সাথে মার্কিন, ইসরায়েল ও ভারতীয় পণ্য বর্জন এবং তাদের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবী জানান।

উলামা ঐক্য পরিষদ জগন্নাথপুর উপজেলা সহ সভাপতি হাজি এমদাদুল্লাহর সভাপতিত্বে ও মাওলানা হাসমত উল্লাহ খান,হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম ও মুফতি সৈয়দ শামীম আহমদ এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এডভোকেট, উলামা ঐক্য জগন্নাথপুর উপজেলা সহ সভাপতি  মাওলানা বাহা উদ্দী, মাওলানা গিয়াস উদ্দিন, ভবের বাজার মাদ্রাসার মুহতামীম মাওলানা  আজিজুল হক্ব, সেক্রেটারি মাওলানা আব্দুল মুনঈম শাহিন কামালী, পাঠলী মাদ্রাসার শিক্ষা সচিব ইউসুফ হাবিব, শয়ামারগাও মাদ্রাসার মুহতামীম মুফতি আকমল হুসাইন, হাড়গ্রাম মাদ্রাসার মুহতামীম মাওলানা নুরুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান,মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, বড়কাপন আধূয়া ইমদাদুল উলুম মাদ্রাসার মাওলানা আবুল খায়ের, হবিবপুর আশিঘর মাদ্রাসার মুহতামীম মাওলানা আব্দুল মুমিন,মাওলানা ফজল আহমদ,মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ফজলুর রহমান, সৈয়দপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা আলী আহমদ, আমিনুল ইসলাম রাজু,মাওলানা আতিকুর রহমান ক্বাসেমী, শ্রীধর পাশা মাদ্রাসার শিক্ষক তাজুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park