1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
প্রলংকারী ঘূর্ণিঝড় ডানার তান্ডব থেকে রক্ষা পেল বাংলাদেশ তথা খুলনা বিভাগ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রলংকারী ঘূর্ণিঝড় ডানার তান্ডব থেকে রক্ষা পেল বাংলাদেশ তথা খুলনা বিভাগ।

জামান উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২৯৪ বার পঠিত

জামান উদ্দিন।স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

বিশ্বের দরবারে নানান দুর্যোগে ক্ষতবিক্ষত দরিদ্র জনগোষ্ঠী সম্বলিত বাংলাদেশ। গতকালের প্রলয়ংকারী ঘূর্ণিঝড় থেকে এ যাত্রায় রক্ষা পেল নিম্নবৃত্ত সংক্ষিপ্ত পরিসরের বাংলাদেশ। তথা খুলনা বিভাগ ও অন্যান্য বিভাগ গুলো। তথ্য অনুসন্ধান পূর্বক জানা গেছে, ভোলা পটুয়াখালীতে হালকা ও ভারী বৃষ্টিপাত ঝড় হলেও দক্ষিণ অঞ্চলীয় বিভাগ ও জেলাগুলোতে এর প্রভাব তেমন একটা বিস্তার লাভ করতে পারেনি। খুলনা বিভাগের সবচেয়ে বেশি দুর্যোগ প্রবণ ক্ষতবিক্ষত জেলা সাতক্ষীরা ও অভ্যন্তরীণ উপজেলা গুলো। বিগত দিনে দেখেছি সাতক্ষীরা সহ শ্যামনগর উপজেলা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস আমফান নার্গিস এবং বিভিন্ন জলোচ্ছ্বাস ও দুর্যোগে সর্বশান্ত ক্ষতবিক্ষত শ্যামনগরের সর্বশ্রেণী পেশার মানুষ সর্বহারা হয়ে পড়েছে। বিভিন্ন গণমাধ্যমে ঘূর্ণিঝড় ডানার খবর ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়ে বাংলাদেশ তথা দক্ষিণ অঞ্চলীয় বিভাগ গুলো যার মধ্যে সাতক্ষীরা জেলা সহ শ্যামনগর উপজেলা অন্যতম বিশ্বের একক ম্যানগ্রোভ সুন্দরবন দক্ষিণ অঞ্চলীয় দুর্বল জনগোষ্ঠীকে মায়ের মত আগলে রাখে। সাতক্ষীরার নদীমাতৃক উপকূলীয় অঞ্চলের দরিদ্র সর্বহারা মানুষগুলো দিন-রাত আতঙ্কে কাটিয়েছে। অতীতের আইলা সহ বিভিন্ন দুর্যোগের কথা জলোচ্ছ্বাসের ভয়াবহ রূপ দেখে ঘুম খাওয়া দাওয়া হারাম করে দিয়েছে আল্লাহ তাআলার অশেষ রহমতে অলি আউলিয়ার বাংলাদেশ ডানার প্রভাব থেকে অনেকাংশে মুক্ত। বিভিন্ন মাধ্যমে জানা গেছে ভোলা পটুয়াখালী গাইবান্ধা সহ উত্তর অঞ্চলীয় কিছু এলাকাগুলোতে ঝড়ের প্রভাবে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। সবশেষে ভারতের ২৪ পরগনা সহ উড়িষ্যার উপর দিয়ে ১২০ কিলোমিটার গতিবেগে উক্ত ঘূর্ণিঝড় ডানা বেরিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।উল্লেখ করা যেতে পারে,বিশ্বের দরবারে সুন্দরবন উপকূলীয় অঞ্চলগুলোকে বিভিন্নভাবে সময় অসময়ে সকল জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় থেকে রক্ষা করে থাকে। যে কারণবশত দক্ষিণ অঞ্চলীয় বিভাগ জেলা তথা উপজেলাগুলোতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। বিশেষ করে শ্যামনগরের ক্ষতবিক্ষত জনপদ সর্বহারা সর্বস্বান্ত জনগোষ্ঠী নিরাপদে জীবন যাপন করছেন যার অবদান মহান আল্লাহ প্রদত্ত সুন্দরবন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park