1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৮১ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা ::
সেচ্ছাসেবী সংগঠন “প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরা” এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে একঝাঁক সেচ্ছাসেবীদের নিয়ে স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

২৬শে অক্টোবর শনিবার সকাল ১০ টায় রাজ হোটেলের ২য় তলায় এ স্বেচ্ছাসেবী মিলনমেলা
অনুষ্ঠিত হয়। যা চলতে থাকে দুপুর ২টা পর্যন্ত।

মোঃ অলিউর রহমানের সঞ্চলনায় শুভেচ্ছা বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরার প্রতিষ্ঠাতা পরিচালক ও চেয়ারম্যান আল ইমরান হোসাইন(পলাশ) ও।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নুরুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা তারিকুল ইসলাম জিহাদী, আল মামুন
,হাফেজ কারি ইব্রাহিম খলিল
,হাফেজ ক্বারী আশিকুজ্জামান, ওমর ফারুক, মনি প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী ও চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনকে শুভাচ্ছে জানাতে উপস্থিত হন আল-মু’মিন ব্লাড ব্যাংক,অনির্বাণ ব্লাডব্যাংক,সাতক্ষীরা ব্লাড ব্যাংক,নেক্সাস
,রক্তদানে সাতক্ষীরা, আল-আউন সাতক্ষীরা,
প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, জান্নাত ফাউন্ডেশন যশোর, ম্যান ফর ম্যান ফাউন্ডেশন,নির্মিসা, খুলনা ব্লাড লাভার্স সাতক্ষীরা, গুনাকরকাটি আজিজিয়া ব্লাড ব্যাংক,মানবতার কল্যানে আমরা,সামাজিক ও রক্তদান সেবায় আমরা, আমাদের টিম একটি মানবিক পরিবার, টিজিপি ব্লাড ব্যাংক,প্রচেষ্টা ব্লাড ব্যাংক, লাইভ ব্লাড ডোনেশন সোসাইটি,লাইফ সেইফ ফাউন্ডেশন, কমন ব্লাড ব্যাংক (৬৪ জেলা)
আল-হেরা ফাউন্ডেশনসহ আরো অনেক সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ।

প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরার প্রতিষ্ঠাতা পরিচালক ও চেয়ারম্যান আল ইমরান হোসাইন(পলাশ) তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন,”
আপনাদের সকলের দোয়াতে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরা আজ এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও চতুর্থ বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে, স্বেচ্ছাসেবী মিলন মেলা সাতক্ষীরা জেলা নিয়ে এক ঝাঁক স্বেচ্ছাসেবী মিলন মেলা আয়োজন করা হয়েছিল।দেখতে দেখতে হাটি হাটি পা পা করে আমরা একটি বছরের অতিক্রম করলাম সবার ভালোবাসা অনুপ্রেরণায় আমরা আরো সামনে অগ্রসর হব সকল বাধা বিত্ত দূর অতিক্রম করে। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন এভাবে মানবতার কাজগুলো করে যেতে পারি মানুষের বিপদের সময় মানুষের পাশে দাঁড়াতে পারি এবং কাঁধে কাঁধ রেখে এগিয়ে যেতে পারি সামনে।
প্রতিষ্ঠা বার্ষিকী স্বেচ্ছাসেবী মিলন মেলা উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা ও মোবারকবাদ।

এভাবে যেন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরা পাশে সর্বদা মানবতার কাজে থাকবেন এই কামনা করি।দোয়া করবেন এভাবে যেন আমরা মানবতার কাজে নিয়োজিত থাকতে পারি “।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park