1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
প্রবালদ্বীপ সেন্টমার্টিনে রাত্রিযাপনে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

প্রবালদ্বীপ সেন্টমার্টিনে রাত্রিযাপনে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে মানববন্ধন

শাহিন আলম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২৫৯ বার পঠিত

শাহিন আলম টেকনাফ

প্রবালদ্বীপ সেন্টমার্টিন নিয়ে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ‘পরিবেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগানে স্থানীয় বাসিন্দা জোবাইর হোসেনের নেতৃত্বে এই মানববন্ধন করা হয়। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন। মানববন্ধনে টেকনাফ থেকে জাহাজ চলাচল শুরু ও লক্ষাধিক মানুষের জীবিকা বাঁচিয়ে রাখার দাবি জানানো হয়েছে।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে উদ্দেশ্যে করে স্থানীয় ইউপি সদস্য ছৈয়দ আলম বলেন, ‘এমন উদ্যোগ গ্রহণ করবেন না, যাতে দ্বীপবাসী ক্ষতিগ্রস্ত হয়। এই দ্বীপ নিয়ে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে। কারও কাছে এই দ্বীপ বিক্রি করতে দেওয়া হবে না। এই দ্বীপ এখানকার বসবাসকারীদের। দ্বীপে আমরা আছি, আমরা থাকবো।’

তিনি আর বলেন, ‘সেন্টমার্টিন নিয়ে কিছু করার আগে, দ্বীপ ঘুরে যান। কোনও উদ্যোগ নেওয়ার আগে দ্বীপবাসীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া উচিত। দ্বীপে পর্যটকরা যদি রাত্রিযাপন করতে না পারে, তাহলে দেশি-বিদেশি পর্যটকরা সেন্টমার্টিন বিমুখ হবেন। তাই সরকারের উচিত দ্বীপে রাত্রিযাপনে নিষেধাজ্ঞা না দেওয়া। এখানে দুই হাজার পরিবারের সাড়ে দশ হাজার লোক বসবাস করে, তাদের কথা ভাবা উচিত। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত কোনও স্টেকহোল্ডারদের দ্বীপে ঢুকতে দেওয়া হবে না।’

দ্বীপের বাসিন্দা বশির আলম বলেন, ‘দ্বীপে পর্যটক আসা যাবে কিন্তু রাত্রিযাপন করা যাবে না এই সিদ্ধান্তের প্রতিবাদে আজকের এই মানববন্ধন। একজন উপদেষ্টা দ্বীপবাসীকে নিয়ে বৈষম্য তৈরি করছেন। আমরা এই উপদেষ্টার পদত্যাগ চাই। ঢাকার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে দ্বীপবাসীর বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেবেন, সেটি আমরা বাস্তবায়ন করতে দেবো না।’

তিনি বলেন, ‘বিগত সরকারের আমলে দ্বীপে পরিবেশ রক্ষার নাম দিয়ে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিলেও ২৫ টাকাও খরচ করা হয়নি। এই টাকার হিসাব না দেওয়া পর্যন্ত দ্বীপে এই উপদেষ্টাকে ঢুকতে দেওয়া হবে না।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন নুর আলম আরমান, ইসহাক মাহামুদ চৌধুরী, মৌলভী আবদুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান নুর আহমেদ, স্থানীয় বাসিন্দা শাহীন, আলী হায়দার, জিয়াউল হক জিয়া প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park