1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
প্রধানমন্ত্রী জয় করলেন ১০১ বছরের মঙ্গল সৈন হান্দার হৃদয় - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪

প্রধানমন্ত্রী জয় করলেন ১০১ বছরের মঙ্গল সৈন হান্দার হৃদয়

বেবি চক্রবর্তী ভারত প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী: দিল্লী :- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অতি সহজেই মিশে যেতে পারেন সাধারণ মানুষের সঙ্গে। সেই প্রমাণ তিনি আবার দিলেন কুয়েতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার কুয়েতে পৌঁছেছেন। তাঁর সফরের কয়েক ঘণ্টা আগে কুয়েতে বসবাসকারী এক প্রাক্তন IFS অফিসারের নাতনি একটি টুইট করেন। ১০১ বছরের প্রাক্তন ভারতীয় আমলা মঙ্গল সৈন হান্দার নাতনি শ্রেয়া জুনেজা এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন, তাঁর দাদু প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান। শ্রেয়া জানান, তাঁর দাদু প্রধানমন্ত্রীর গুণমুগ্ধ। কাল বিলম্ব না করে মোদী জানিয়ে দেন যে তিনি তাঁর সঙ্গে দেখা করবেন। খুশিতে উদ্বেলিত হয়ে ওঠে কুয়েতের সমস্ত প্রবাসী ভারতীয়।

কথা অনুযায়ী শত ব্যস্ততার মধ্যেতেও শনিবার মোদী দেখা করলেই সেই ১০১ বছরের বৃদ্ধর সঙ্গে। সেখানে আরও অনেক অনাবাসী ভারতীয় ছিলেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ১০১ বছরের মঙ্গল সৈন হান্দা। প্রসঙ্গত, আইএফএস অফিসার হিসেবে ইরাক, কুয়েত, চিন, আর্জেন্টিনা, ব্রিটেন এবং কম্বোডিয়াতে কাজ করেছেন প্রাক্তন এই আমলা। শুধু মঙ্গল সৈন হান্দা নন, প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে যারপরনাই খুশি হন অনাবাসী ভারতীয়রা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর মঙ্গল হান্দার পুত্র প্রদীপ হান্দা বলেন, “এটা আমাদের কাছে স্মরণীয় মুহূর্ত। আমার বাবা ভারতীয় রাজনীতি নিয়ে সবসময় কথা বলেন। প্রধানমন্ত্রী মোদী তাঁর আদর্শ।” কুয়েতের হৃদয় জয় করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park