
মুহাম্মদ হাফিজ, নিজস্ব প্রতিনিধি
প্রদীপ্ত প্রতিবন্ধী স্কুল এন্ড ট্রেনিং সেন্টার ও গ্রীন হার্ট কমিউনিটির উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে বুধবার (৬ নভেম্বর)ইটাগাছা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ তাফসিরুল কোরআন মাহফিল, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক কাউন্সিলর আহমাদ আলী সরদার’র সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে কোরআন ও হাদিস থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন ও ইসলামী আলোচক হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মোমিন, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন আতিফ আব্দুল্লাহ বিন আনিছুর রহমান, মোঃ খাইরুল ইসলাম।
আলহাজ্ব আব্দুল মজিদ’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আইয়ুব হোসেন, আবুল কাশেম এবং বাংলাদেশ জমায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শাখার আমীর মো. জাহিদুল ইসলাম,
উল্লেখ্য, বিকাল তিনটা থেকে মাগরিব পর্যন্ত দক্ষিন বঙ্গের ঐতিহ্যবাহী ডেসেন্ট একাডেমি সাতক্ষীরার শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকে ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও লেখক মো: আতিকুজ্জামান সাহেদ।