1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
প্রকাশেই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী "আরিফ পাঠানের" মররমা মাদক ব্যাবসা - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশেই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী “আরিফ পাঠানের” মররমা মাদক ব্যাবসা

এ কে এম বাদরুল আলম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

কে এই আরিফ পাঠান? জানা গেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চৌধুরীপাড়া, কৃষ্ণগোবিন্দপুর এলাকার মোঃ আরিফ আলী ওরফে (আরিফ পাঠান) দীর্ঘ বছর থেকে মাদকের রমরমা ব্যাবসা করে জিরো থেকে হিরো হয়ে উঠেছে একাধিক মামলার আসামি ও বর্তমান হিরোইন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী এই আরিফ পাঠান।
গড়ে তুলেছে বেশ কয়টি আলিসান বাড়ি গাড়ি একাধিক ব্যাংক ব্যালেন্সও। সেসাথে এলাকায় আরও বেশ কয়টি মাদক ব্যাবসায়ীদের নেতৃত্ব দেন এই মাদকের গডফাদার আরিফ পাঠান।

একটি গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া মামলার কপি সূত্রে জানা গেছে, ৩০ গ্রাম হিরোইনসহ বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র হাতে গ্রেফতার হয় আরিফ পাঠান। উল্লেখ্য ১৮/০৪/২০২২, ইং সালে। সদর থানার মামলা নং: ৩৬। বর্তমান চলতি বছরের (৩০ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন।

তবে আরিফ পাঠান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হওয়ার পরেও কোন ক্ষমতার বলে প্রকাশ্যেই আইনকে বৃদ্ধা আংগুলী দেখিয়ে চালাচ্ছে রমরমা মাদক ব্যাবসা এ নিয়ে জনমনে প্রশ্ন কিভাবে সে বাইরে আবার মাদক ব্যাবসা চালিয়েই যাচ্ছে। সে তো কারাগারে থাকার কথা।

এবিষয়ে আরিফ পাঠানের কাছে জানতে চাইলে তিনি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বলেন এইসব নিউজ করার দরকার নেই। একবার সাক্ষাতে কথা হবে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া জানান, বিষয়টি জানানোর জন্য ধন্যবাদ। তদন্ত সাপেক্ষে তাকে দ্রুত গ্রেফতার করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park