1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পেটের ভিতরে করে ইয়াবা পাচার, রোহিঙ্গা যুবক আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

পেটের ভিতরে করে ইয়াবা পাচার, রোহিঙ্গা যুবক আটক

শাহিন আলম টেকনাফ :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ বার পঠিত

 

 

শাহিন আলম টেকনাফ :

কক্সবাজারের টেকনাফে পেটের ভিতরে করে ইয়াবা পাচারের সময় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি। পালানোর সময় ধাওয়া করে টেকনাফ হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রহমানের ছেলে জাহিদুল্লাহ।

 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়নের (২বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

 

কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সূত্রে জানা যায় এক ব্যক্তি মাদক বহন করে হাসপাতাল এলাকা থেকে পালকী বাস কাউন্টারের দিকে যাচ্ছে। তৎক্ষণাৎ অধিনায়কের পরিকল্পনা এবং নির্দেশনায় টেকনাফ বিওপি থেকে একটি বিশেষ টহল দল দ্রুত ওই এলাকায় অবস্থান নেয়। হাসপাতালের সামনে একটি অটোরিকশা সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে বিজিবি সদস্যরা সেটিকে থামায়।

 

এ সময় অটোরিকশার একজন যাত্রী পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. জাহিদুল্লাহর কথা ও আচরণে অসংলগ্নতা এবং অস্বাভাবিকতা প্রকাশ পেলেও ইয়াবা পাচারের বিষয়ে সে অস্বীকার করে। এরপর তার পেটের ভিতর ইয়াবা রয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য টেকনাফের সদর থানাধীন নাফ সীমান্ত প্যাথলজি-তে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে এক্স-রে করে দেখা যায় তার পেটের ভিতর অসংখ্য ডিম্বাকৃতির বস্তু রয়েছে। একপর্যায়ে জাহিদুল্লাহ স্বীকার করে তার পেটের ভিতর কালো টেপ দিয়ে মোড়ানো ছোট ছোট ৪০টি ইয়াবার পোটলা রয়েছে। যার প্রত্যেকটিতে ৫০ পিস করে মোট দুই হাজার পিস ইয়াবা রয়েছে। পরে বিশেষ কায়দায় তার পেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

 

আসামি এবং জব্দকৃত ইয়াবা ট্যাবলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক টেকনাফ মডেল থানায় জমা করা হয়েছে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park