1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পূর্ব তোয়াকুল ছাত্র পরিষদ'র মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পূর্ব তোয়াকুল ছাত্র পরিষদ’র মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার, সিলেট:

সিলেটের গোয়াইনঘাটের অন্যতম সংগঠন পূর্ব তোয়াকুল ছাত্র পরিষদ’র ৮ম প্রাথমিক ও মাধ্যমিক মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শনিবার উপজেলার পূর্ব তোয়াকুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০ টা থেকে অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পূর্ব তোয়াকুল ছাত্র পরিষদ’র আয়োজনে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন পূর্ব তোয়াকুল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বর্তমান উপদেষ্টা মোহাম্মদ বেলাল। সিটিংবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সদর উদ্দিন, ইউপি সদস্য উমর আলী, জলুরমুখ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম, পূর্ব তোয়াকুল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমূখ।
এ সময় পূর্ব তোয়াকুল ছাত্র পরিষদের সভাপতি আমিনুল হক আরিফ, সিনিয়র সহ-সভাপতি জুবের আহমদ, সহ-সভাপতি প্রদীপ দাস, সাধারণ সম্পাদক কাউসার পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ানসহ পূর্ব তোয়াকুল ছাত্র পরিষদ’র সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park