1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পীরগাছায় জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে নিহত-আহতের স্মরণে ‘স্মরণসভা’ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পীরগাছায় জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে নিহত-আহতের স্মরণে ‘স্মরণসভা’ –

রংপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৭২ বার পঠিত

পীরগাছা (রংপুর) প্রতিনিধি-

রংপুরের পীরগাছায় ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন তাদের স্মরণে এক ‘স্মরণসভা’ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ ‘স্মরণসভা’ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমনের সভাপতিত্বে এতে শহিদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ২৪ এর গণঅভ্যুত্থান শহিদের পরিবারের সদস্য শহিদ মঞ্জু মিয়ার স্ত্রী রহিমা খাতুন, গার্মেন্টস ব্যবসায়ী শহিদ মামুন মিয়ার মা তাসলিমা বেগম এবং শহিদ সাইফুল ইসলামের স্ত্রী রাণী বেগম। এসময় তাদের স্বামী ও ছেলে হারানো কষ্টের কথা তুলে ধরে কাঁন্নায় ভেঙে পড়েন।
আরও বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা সেলোয়ারা বেগম, ছাত্র প্রতিনিধি শামিম মিয়া ও ফারদিন এহসান মাহিম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন ধর্মের মানুষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পীরগাছা উপজেলায় তিনজন শহিদ হয়েছেন এবং আহত হয়েছেন ১০জন। শহিদদের নামে বিভিন্ন অডিটোরিয়াম, রাস্তাঘাট, মিনি স্টেডিয়ামসহ বিভিন্ন স্থাপনায় তাদের নামকরণ করা হবে বলে তিনি জানান।স্মরণসভা শেষে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাহমুদুল হাসান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park