1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাহাড়ে আবার নতুন দল, নতুন রাজনীতি - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪

পাহাড়ে আবার নতুন দল, নতুন রাজনীতি

বেবি চক্রবর্তী ভারত প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী: দার্জিলিং :– যখন ভারত বাংলাদেশের সম্পর্ক বেশ তলানিতে তখন আবার নতুন করে গোর্খাল্যান্ডের দাবীকে সামনে রেখে দার্জিলিংয়ে তৈরী হলো নতুন দল। দলের নাম ঘোষণা হবে সোমবার। ২৬-এর ভোটের আগে পাহাড়ের রাজনীতিতে নয়া সমীকরণ। পাহাড়ে আর কোনও অস্তিত্ব রইলো না হামরো পার্টির। জিএনএলএফ ভেঙে ২০২১-এর ২৫ নভেম্বর মিরিকে পথ চলা শুরু করেছিল অজয় এডওয়ার্ডের হামরো পার্টি। ২২-এ দার্জিলিং পুরসভা দখল করে তারা। যদিও পরে দল ভাঙিয়ে পুরবোর্ড দখল করে বিজিপিএম। আর সেই হামরো পার্টি গতকালই ভেঙে দেওয়া হয়। সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে নতুন দলের।

এই নিয়ে প্রবল উৎসাহ দেখা গেছে পাহাড়ের অনেক নেতা ও কর্মীদের মধ্যে। দার্জিলিংয়ের জিমখানা হলে আত্মপ্রকাশ করবে নয়া পার্টি। মূলত পাহাড়ের গোর্খা ঐক্য ধরে রাখতেই এই উদ্যোগ। পাহাড়বাসীর দীর্ঘদিনের দাবী আদায়ই লক্ষ্য। নতুন দলে থাকবেন সদ্য তৃণমূল ছেড়ে আসা এনবি খাওয়াশ, জনমুক্তি মোর্চার প্রাক্তন সভাসদ প্রকাশ গুরুং। থাকতে পারেন কার্শিয়ংয়ের প্রাক্তন বিধায়ক রোহিত শর্মা, কালিম্পংয়ের প্রাক্তন বিধায়ক হরকা বাহাদুর ছেত্রী। অজয় গতকাল জানান, বিজেপি, তৃণমূল, গোর্খা জনমুক্তি মোর্চা, বিজিপিএম, জিএনএলএফের একাধিক প্রতিষ্ঠাতা সদস্য যোগ দেবেন। ‘২৬ এর নির্বাচনের আগে এটা কেন্দ্র ও রাজ্যের শাসক দলের কাছে একটা বড়ো আঘাত বলেই মনে করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park