1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাহাড়পুর গাঁজা মহল উচ্চ বিদ্যালয় ও পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মানববন্ধন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা।

পাহাড়পুর গাঁজা মহল উচ্চ বিদ্যালয় ও পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মানববন্ধন।

হাবিব আমজাদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৪৪১ বার পঠিত

হাবিব আমজাদ, নওগাঁ।

পাহাড়পুর গাঁজা মহল উচ্চ বিদ্যালয় ও পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও স্থানীয় জনগণ শনিবার সকাল দশটায় মানববন্ধন করেন। এ সময় তাদের দাবি ছিল শৃঙ্খলা সুশিক্ষা দান ও রুটিন অনুযায়ী ক্লাসে শিক্ষকদের নিয়মিত উপস্থিত নিশ্চিত করা ও উন্নয়ন এবং বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের দাবি জানান।
শিক্ষার্থীরা সকল শিক্ষক গনের জন্য সতর্কবার্তা হিসেবে ১০ দফা দাবি পেশ করেন -১.আগামী এক মাস যদি কোন শিক্ষক শিক্ষার্থীদের সাথে অসদাচরণ বা শিক্ষার্থীদের ভুল রিপোর্ট বা যথা সময়ে শ্রেণিকক্ষে উপস্থিত না হয় তবে তাদের পদত্যাগের দাবিতে মাঠে নামা হবে।
২. প্রধান শিক্ষককে শ্রেণীতে নিয়মিত হতে হবে এবং তার শ্রেণী ক্লাসগুলো সঠিক ভাবে নিতে হবে।

৩. আমাদের বিদ্যালয়ের যে সকল মেধাবী ছাত্র-ছাত্রী আর্থিক সমস্যার কারণে রেজিস্ট্রেশন করতে পারে না বা ভর্তি হতে পারেনা তাদের সকল কিছু বিনামূল্যে করতে হবে।
৪.আমাদের বিদ্যালয়ের নতুন ভবন অতিসত্তয় উদ্বোধন করতে হবে এবং শ্রেণী পাঠদানের উপযোগী করতে হবে।
৫.প্রত্যেক বছর বিদ্যালয় হতে পূর্বের ন্যায় শিক্ষা সফরের ব্যবস্থা করতে হবে।
৬.বিদ্যালয়ের ফাউন্ডেশনের চলতি বছর অর্থাৎ আজ থেকে সকল আয় এবং ব্যয়ের হিসাব শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে হবে।

৭.বিদ্যালয় এর মাঠ ইট এর দেওয়াল দ্বারা চারীরিক ঘিরতে হবে।
৮.আমাদের বিদ্যালয়ে শ্রেণিভিত্তিক খেলাধুলা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে।
৯.বিদ্যালয়ের বিগত ২২-২৪ ইং পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের সকল বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করতে হবে, এবং পূর্বের ন্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে।

১০.বিদ্যালয় হতে প্রত্যেক শিক্ষার্থীদের পরিচয় পত্র প্রদান করতে হবে।শিক্ষার্থীদের দশ দফা দাবি সকল শিক্ষকমন্ডলী মেনে নিয়েছেন বলে জানান শিক্ষার্থীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park