1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পারিবারিক কলহের জেরে স্বামী নিজ হাতে স্ত্রীকে হত্যা করে,ছোট শিশুকে সঙ্গে নিয়ে হাজির হলেন থানায় - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত

পারিবারিক কলহের জেরে স্বামী নিজ হাতে স্ত্রীকে হত্যা করে,ছোট শিশুকে সঙ্গে নিয়ে হাজির হলেন থানায়

‎মোঃ রাজু শেখ,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৯৯ বার পঠিত

‎
‎মোঃ রাজু শেখ,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।
‎চট্টগ্রাম নগরের পতেঙ্গায় ইফতারের আগমুহূর্তে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী হত্যার ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত স্বামী তাদের ছোট সন্তানকে সঙ্গে নিয়ে সরাসরি থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
‎
‎শনিবার (১৪ মার্চ) পতেঙ্গা থানার দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
‎
‎নিহত নারীর নাম হালিমা আক্তার (৩০)। তার পিতা আব্দুল মান্নান এবং মাতা নুর নাহার।
‎
‎ নিহত হালিমার,স্বামীর নাম জহিরুল ইসলাম। তার স্থায়ী ঠিকানা লক্ষীপুর জেলার রামগঞ্জ ইউনিয়নের সোনাপুর এলাকায় তার বাড়ি বলে জানা যায় ।
‎
‎ তারা চট্টগ্রাম নগরীর ৪১ নাম্বার ওয়ার্ডের পতেঙ্গা থানা এলাকার মাদ্রাসা গেইট এলাকায় বসবাস করতেন।
‎
‎সূত্র জানায়, আজ ইফতারের কিছুক্ষণ আগে তাদের বাসায় পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে জহিরুল ইসলাম ছুরি দিয়ে হালিমা আক্তারকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
‎
‎ঘটনার পার জহিরুল ইসলাম তার ছোট সন্তানকে নিয়ে পতেঙ্গা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
‎
‎ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
‎
‎স্থানীয় বাসিন্দারা জানান: প্রায় এক মাস ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল।
‎
‎পতেঙ্গা থানার ওসি মোস্তফা আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
‎
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park