1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাবিপ্রবিতে ছাত্রদলের ১৭ তম ব্যাচের কর্মীদের উদ্যোগে বৃক্ষরোপণ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

পাবিপ্রবিতে ছাত্রদলের ১৭ তম ব্যাচের কর্মীদের উদ্যোগে বৃক্ষরোপণ

পাবিপ্রবি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১০ বার পঠিত

পাবিপ্রবি প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১৭তম ব্যাচের কর্মীরা।

রবিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় কৃষ্ণচূড়া, আম, পেয়ারা সহ বিভিন্ন প্রজাতির ফলদ ও দেশীয় গাছের চারা রোপণ করা হয়।

ছাত্রদলের প্রচার সম্পাদক রুমেল হোসেনের নির্দেশনায় কর্মসূচিতে ছাত্রদলের তামজীদ হোসেন সিয়াম, রিমন, বায়েজিদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ ক্যাম্পাস গড়ে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক রুমেল হোসেন বলেন, “আমার ছোট ভাইদের এই পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। শুধু গাছ লাগানো নয়, রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করাও আমাদের দায়িত্ব। আমরা চাই, এসব গাছ বড় হয়ে আগামী দিনে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও সবুজ, সুন্দর ও প্রাণবন্ত করে তুলুক।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park