
স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকে
পাটকেলঘাটা ভূমি অফিস রক্ষা কমিটির উদ্যোগে গতকাল বুধবার বিকাল ৩টায় এক বিক্ষোভ মিছিল পাঁচ রাস্তার মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উক্ত স্থানে শেষ হয়ে এক পথসভার আয়োজন করা হয়।
কুমিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন, নগরঘাটা ইউপির সাবেক চেয়ারম্যান সরদার মহব্বত আলী, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আঃ লতিফ সরদার, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আলী হোসেন, খলিষখালী ইউনিয়ন বিএনপির সভাপতি নুর আহম্মেদ, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, সিনিয়র সহ-সভাপতি মুজিবর রহমান সরদার, সাধারণ সম্পাদক আব্দুর রকিব সরদার, কুমিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক রবিউল ইসলাম, তালা উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, যুগ্ম-আহবায়ক মোঃ আনিছুজ্জামান, উপজেলা স্বেচ্ছসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জি.এম আবু মুহিত, শ্রমিক দলের সদস্য সচিব মিলন, সরুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ হায়দার আলী সরদার, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সাবেক আহবায়ক রিজভী আহমেদ, তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সাবেক মেম্বার মোঃ ইমাদুল ইসলাম প্রমুখ।