
মো: সজিব হোসেন পাবনা প্রতিনিধি :
ঈশ্বরদীর ঐতিহ্যবাহী মাধ্যমিক উচ্চ বিদ্যালয় পাকশী এনবিপিএম উচ্চ বিদ্যালয়ে দু-দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী,মার্চপাস্ড,ডিসপ্লেসহ নানা প্রকার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার সকালে বিদ্যালয়ের নিজস্ব মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান ও সচিব আমিনউল আহসান কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির কেন্দ্রীয়
নেতা,সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। এমবিপিএম এর ব্যবস্থাপনা পরিচালক আবুল ফয়েজ মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি, ও জাতীয় সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না,এনবিপিএমের সাবেক কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, মোস্তাফিজুর রহমান ছবি, অধ্যক্ষ আঞ্জাম হোসেন ডন, এনবিপিএমের প্রধান শিক্ষক ফজলুল হকসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে এবং মশাল জ্বালিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে মার্চ পাসড ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বিকেলে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। বিদ্যালযয়ের প্রাক্তন ছাত্রদের এলাইমনা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ১৪ জন মেধাবী শিক্ষার্থীকে ৬২ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।#