1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সেনা কর্মকর্তার মতবিনিময়  - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন

পাঁচবিবিতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সেনা কর্মকর্তার মতবিনিময় 

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২০১ বার পঠিত

 

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
হিন্দুসহ অন্যান্ন ধর্মাবলম্বীদের ওপর হামলা ও সহিংসতা প্রতিরোধে এবং সাধারণ জনগণের জান মালের নিরাপত্তায় সার্বিক কাজ করছেন বাংলাদেশ সেনবাহিনীর সদস্যরা। সেই ধারাবাহিকতায় সোমবার (১২ আগস্ট) দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বারোয়ারী মন্দির পরিদর্শন করেন সেনা বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইফতেখার মাবুদ। এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লেঃ কর্ণেল জোবায়ের, পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান ছাবেকুন নাহার শিখা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা সুলতানা, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম সহ অন্যান্নরা। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন তারা।
এছাড়া পরে পাঁচবিবির সেভেন্থ ডে এ্যাডভিন্টিষ্ট মারানাথা সেমিনারী স্কুল এ্যান্ড কলেজ পরিদর্শনে যান সেনবাহিনীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। সেখানে স্বাগত গান গেয়ে ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে আগত অতিথিদের বরণ করেন সেভেন্থ ডে এ্যাডভিন্টিষ্ট মারা নাথা সেমিনারী স্কুল এবং কলেজের কমলমতি শিক্ষার্থীরা। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখারুল মাবুদ।
এসময় উপস্থিত ছিলেন সেভেন্থ ডে এ্যাডভিন্টিষ্ট মারানাথা সেমিনারী স্কুল এবং কলেজের অধ্যক্ষ শিরীল মিনজী, সহকারী অধ্যক্ষ মার্ক সরেন ও কোষাধ্যক্ষ  তুষার দেব শর্মাসহ শিক্ষক শিক্ষার্থীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park