1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে ভূয়া ডিবি পুলিশ আটক -১ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

পাঁচবিবিতে ভূয়া ডিবি পুলিশ আটক -১

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৭৭ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ নকল ডিবি পুলিশকে আটক করে জেলহাজতে পাঠায়। পাঁচবিবি থানা পুলিশ ভুয়া ডিবি পুলিশকে দিনাজপুরের ফুলবাড়ী থেকে আটক করে। নকল ডিবি পুলিশ হলো দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে নূর মোহাম্মদ শাহজাহান (৩৯)।
গত ১৫ জানুয়ারি/২৪ সালে উপজেলার আওলাই ইউনিয়নের গুর্ণি (শন্তাদ্বীগড়) গ্রামের শ্রী সুপথ মালির বাড়িতে ডিবি পুলিশ পরিচয় দেয়। এরই একপর্যায়ে নূর মোহাম্মদ সুপথের বাড়িতে প্রবেশ করে বিভিন্ন ঘরের জিনিসপত্র তল্লাশি করতে থাকে। নকল ডিবি পুলিশ তল্লাশি করে সুপথের বাড়ি থেকে নগদ টাকা ও একটি বাটন মোবাইল ফোন হাতিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে সুপথ পাঁচবিবি থানায় ১৮৬০ সালের আইনে ১৭০/৩৮০ ধারায় একটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচবিবি থানার এস আই মোঃ আব্দুল্লাহ আল মাসুম সঙ্গীয় অফিসার এএসআই মোঃ সোহেল রানা ভুয়া ডিবি নূর মোহাম্মদ শাহজাহানকে দিনাজপুরের ফুলবাড়ী থেকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায় শাহজাহানের বিরুদ্ধে পাঁচবিবি ছাড়াও ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল ও দিনাজপুরের ফুলবাড়ী থানায় পৃথক ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চুরি ও ছিন্তাই মামলা রয়েছে।
পাঁচবিবি থানার ওসি মোঃ মইনুল ইসলাম বলেন, আসামি নূর মোহাম্মদকে গ্রেপ্তারপূর্বক আদালতে সোপর্দ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park