1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পাঁচবিবিতে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ৭১ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

মাদকের গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা ও খেলাধুলায় মনোযোগী করতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের গোহারা পুকুরপাড়া এলাকায় ফুটবল টূর্নামেন্ট- ২৫ এর শুভ উদ্ধোধন করা হয়েছে।
৩ জানুয়ারী শুত্রবার বিকেল গোহারা পুকুরপাড়া ছাত্র একতা ক্লাবের উদ্যোগে ও পুকুরপাড়া সর্বস্থরের জনগনের আয়োজনে শান্তির পায়রা উড়িয়ে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল।
চৌধুরী মৎস হ্যাচারীর পরিচালক মাহমুদুল হাসানের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল,কুসুম্বা ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী শামিম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান লিটন, আফিয়া কোল্ড ষ্টোরের ম্যানেজার জিয়া, জাকস ফাউন্ডেশনের শালাইপুর শাখার ম্যানেজার ওমর ফারুক, শকুরময়ী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাজু, পোস্ট মাস্টার আব্দুল মজিদ, ভেকু ব্যবসায়ী রাসেল ইসলাম, আমিরপুরের ওলিউল্লাহ মন্ডল।
উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক লুৎফর রহমান, পুকুরপাড়া ছাত্র একতা ক্লাবের উপদেষ্টা সুমন ইসলাম।
উদ্বোধনী খেলায় অংশগ্রহন করেন বগুড়ার শিবগঞ্জ উপজেলা ফুটবল একাডেমি ও পাঁচবিবি ফুটবল একাডেমী।
খেলাটি পরিচালনা করেন সামাউল ইসলাম। তাকে সহযোগিতা করেন জাকির হোসেন ও রফিকুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park