1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও গণভোটে উদ্ধৃতকরণ প্রচারণা সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব 

পাঁচবিবিতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও গণভোটে উদ্ধৃতকরণ প্রচারণা সভা

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ২১০ বার পঠিত

ইদ্রিস আলী,পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
পাঁচবিবিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ আচরনবিধি প্রতিপালন ও গণভোটে বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং গণভোট প্রদানে উদ্বুদ্ধ করতে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ৮ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১ টায় পাঁচবিবি তিনমাথায় (গোহাটি) উপজেলা প্রশাসনের আয়োজনে প্রচারণা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ ।
সভায় বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের ভোটের গাড়ির ডিসপ্লেতে গণভোটের বিষয়ে উদ্বুদ্ধকরণ ও জুলাই বিপ্লবের উপর প্রমান্য চিত্র প্রদর্শন করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি বেলায়েত হোসেন, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন, থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হাফিজ মোঃ রায়হান সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী, পৌরসভার কর্মকর্তা কর্মচারী, বনিক সমিতির নেতৃবৃন্দ, বিভিদন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রী, এনজিও প্রতিনিধি এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন ।
সমগ্র অনুষ্টানটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এবং পৌর প্রশাসক সেলিম আহম্মেদের নির্দেশনায় প্রচারিত হয় । গণভোট বিষয়ে সাধারণ জনগণের মতামত গ্রহণ ও তা প্রধান উপদেষ্টার নিকট প্রেরণের জন বক্স স্থাপন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park