1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে ধুরইল দহতপুর সৎসঙ্গ ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ও কম্বল বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

পাঁচবিবিতে ধুরইল দহতপুর সৎসঙ্গ ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ও কম্বল বিতরণ

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৬৩ বার পঠিত

ইদ্রিস আলী,পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ধুরইল দহতপুর সৎসঙ্গ ক্লাবের উদ্যোগে মরহুম বেগম খালেদা জিয়ার স্মরণে চারদিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট–২০২৬ ও শীতার্ত দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ধুরইল দহতপুর মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব মোঃ আব্দুল গফুর মন্ডল। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ মুন্না হোসাইন। উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ নুর আলম মন্ডল। প্রভাষক নওসাদ আলী,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুরইল দহতপুর সৎসঙ্গ ক্লাবের সভাপতি জনাব মোঃ শামীম মন্ডল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। চারদিনব্যাপী টুর্নামেন্টে স্থানীয় বিভিন্ন দল অংশগ্রহণ করছে। সার্বিক পরিচালনায় ছিলেন শামীম মন্ডল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park