1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে জনবসতির মাঝে ভাঙ্গারির কারখানা পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত। চারঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হাউলী ইউনিয়নে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রি ​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

পাঁচবিবিতে জনবসতির মাঝে ভাঙ্গারির কারখানা পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৭ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জনবসতির মধ্যে অবস্থিত ভাঙ্গারি প্রতিষ্ঠানগুলো পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এসব প্রতিষ্ঠান থেকে নির্গত বর্জ্য ও হদূষিত পদার্থ মাটি, পানি ও বায়ু দূষণের কারণ হয়ে উঠছে, যা জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক।

উদাহরণস্বরূপ, পাঁচবিবি উপজেলার নওদা গ্রামের জনবসিতর মাঝে আব্দুল মুমিন চালাচ্ছে ভাঙ্গরির কারখানা এই কারখানাটি পরিবেশ সুরক্ষা ব্যবস্থা ছাড়াই কার্যক্রম চালিয়ে আসছে, যা কৃষিজমি ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে।
এছাড়া ব্যবহৃত স্যালাইনের ব্যাগ,ব্লাড ব্যাগ, ইনজেকশনের সিরিজ, কিটনাশকের বোতলসহ বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ খালি হাত দিয়ে কাজ করছেন এতে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পরছেন কর্মচারীরা এখানকার কর্মচারীদের কোন স্বাস্থ্যবিধি না মেনে চলছে কাজ।
এ বিষয়ে ভাঙ্গারির কারখানার মালিক আব্দুল মোমিন মুঠোফোনে জানান, আমার কাগজপত্র না থাকলে আমি কি ব্যবসা করতে পারি।

এ বিষয়ে জয়পুরহাট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফারুক আহমেদ জানান ইতিমধ্যে তাকে নোটিশ প্রদান করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান বলেন,এসব কারখানা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর যদি বৈধ কাগজপত্র না থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ধরনের পরিবেশগত সমস্যাগুলো মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভাঙ্গারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে হবে, যাতে জনস্বাস্থ্য ও পরিবেশের উপর নেতিবাচক প্রভাব কমানো যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park