1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্ট - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির জনগণের ভালোবাসা নিয়ে এগুতে চান চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী  ​লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা, রয়টার্স জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল

পাঁচবিবিতে খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্ট

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৪৭ বার পঠিত

ইদ্রিস আলী,পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
পাঁচবিবিতে ধুরইল দহতপুর সৎসঙ্গ ক্লাবের আয়োজনে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কুসুম্বা আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে দহতপুর ক্লাব সংলগ্ন মাঠে ট্রাস্ট সিম ইন্টান্যাশনালের ডাইরেক্ট বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ নূর আলম মন্ডল প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন। টুর্নামেন্টটি উদ্বোধনের সময় খেলোয়াড়, সমর্থক, দর্শক ও অতিথিগণ দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ১’মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন।
কুসুম্বা ইউনিয়ন বিএনপি নেতা সমাজসেবক, পোল্ট্রি ব্যবসায়ী ও ক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন মন্ডলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাস,
স্থানীয় সমাজসেবক মোঃ মুন্না হোসাইন, দহতপুর সৎসঙ্গ ক্লাবের সম্পাদক শ্রী সুজিত মাহাতো ও মহিপুর হাজী মহসীন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মোঃ মোস্তাকিম হোসেন। উদ্বোধনী খেলায় কুসুম্বা ইউনিয়নের ১ নং ওয়ার্ড ও ৪ নং ওয়ার্ড অংশগ্রহণ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park