1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে কাজ চলমান রাস্তায় ফাটল, ঝুঁকিতে নতুন ব্রিজ। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন।

পাঁচবিবিতে কাজ চলমান রাস্তায় ফাটল, ঝুঁকিতে নতুন ব্রিজ।

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৮৫ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের তুলশীগঙ্গা নদীর উপর নির্মিত কলন্দপুর বেড়াখাই বেইলি ব্রিজটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পুরনো লোহার পাতের ব্রিজটি জীর্ণ হয়ে পড়ায় ভারী যানবাহন চলাচলে মারাত্মক বিপদের আশঙ্কা দেখা দেয়।
এ পরিপ্রেক্ষিতে সড়ক বিভাগ ২০২৪ সালে নতুন একটি পাকা ব্রিজ নির্মাণের কাজ শুরু করে, যা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে নির্মাণের শুরুতেই গাফিলতির চিত্র সামনে আসে—একটি গার্ডার ভেঙে নদীতে পড়ে যায়, যা প্রকল্প তদারকির দুর্বলতার প্রমাণ দেয়।
নতুন ব্রিজের উভয় পাশে প্রশস্ত পাকা রাস্তা নির্মাণের পাশাপাশি নদীর স্রোতের ক্ষতি থেকে রক্ষায় গাইড ওয়াল ও ব্লক স্থাপনের কাজ চলমান রয়েছে। গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কয়েকজন নারী-পুরুষ শ্রমিক কাজ করছেন, তবে তদারকির দায়িত্বে নিয়োজিত কোনো কর্মকর্তাকে সেখানে পাওয়া যায়নি।
বৃষ্টির পানিতে রাস্তা প্রশস্তকরণ কাজে ব্যবহৃত মাটি সরে গিয়ে একাধিক স্থানে নতুন পাকা রাস্তার ভাঙন ও ফাটল দেখা দিয়েছে। স্থানীয় পথচারী ও অটোভ্যান চালকদের অভিযোগ—রাস্তা বড় করার সময় ব্যবহৃত মাটি ভালোভাবে চাপা বা সুষ্ঠুভাবে সংহত করা হয়নি, যার ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে জয়পুরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান বলেন, “সড়কটি এখনো নির্মাণাধীন, তাই এমন সমস্যা দেখা দিয়েছে। দ্রুত মেরামত করে ঠিক করে দেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park