1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

ইদ্রিস আলী,পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পাঁচবিবি ডিগ্রি কলেজের শিক্ষার্থী শারিয়ার হোসেন।
বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসম্পৃক্ততা অত্যন্ত জরুরি। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার পাশাপাশি শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নৈতিকতা ও মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে।
তারা আরও বলেন, সরকারের দুর্নীতি প্রতিরোধমূলক উদ্যোগ ও আইনগত কঠোরতার সঙ্গে জনগণের সহযোগিতা যুক্ত হলে সেবা নিশ্চিতকরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park