1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে সাতক্ষীরায় শহর শিবিরের আলোচনা সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে সাতক্ষীরায় শহর শিবিরের আলোচনা সভা

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৭৫ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৯ অক্টোবর) সকাল ৮ টায় শহরের কাজী শামসুর রহমান অডিটোরিয়ামে শহর শাখার সভাপতি আল মামুন’র সভাপতিত্বে ও সেক্রেটারি মেহেদি হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিবিরের সাবেক সভাপতি ও জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্রনেতা মাওলানা রুহুল আমিন বলেন,২৮ শে অক্টোবর আমাদের এক আবেক ও ভালবাসার জায়গা। সেদিনের সেই ত্যাগ তিতিক্ষা আজ ভোগ করছি আমরা। অনেক শহীদের রক্তাভেজা এই সাতক্ষীরা শহর। রক্তভেজা এই পথ দিয়ে আজ ইসলামী আন্দোলনের ভাইয়েরা হাটছে।
যুগে যুগে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা শহীদের নজরানা পেশ করতে কখনো পিছপা হয় না। বরং একেকটা শহীদের ইতিহাস আমাদের শাহাদাতের তামান্নাকে আরও বৃদ্ধি করে। আমরা বিশ্বাস করি শহীদের রক্ত আমাদের মাটিকে ইসলামী আন্দোলনের জন্য উর্বর করে তোলে”।

পল্টন ট্রাজেডির রক্তঝরা ইতিহাসের স্মৃতিচারণ করে
সভাপতির বক্তব্যে ছাত্রনেতা আল মামুন বলেন,”২০০৬ সালের এইদিনে ঢাকার বায়তুল মোকাররমের উত্তর গেইটে চলছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ সমাবেশ। হঠাৎ এই শান্তিপূর্ণ সমাবেশে বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থান করা আওয়ামী নেতাকর্মীরা লগি বৈঠা ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে। ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবসের শহীদদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। সেই সাথে ২৪ এর বিপ্লবে নিজের জীবনকে উৎসর্গ করে যেসব ভাই আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি”।

আলোচনা সভা শেষে শহীদের স্বরণে
সংগীত পরিবেশন করেন সাতক্ষীরা মুহা. শারাফাত হুসাইন (লিটিল)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park