1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পল্টন ট্রাজেডি উপলক্ষে সাতক্ষীরায় জামায়াতের আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পল্টন ট্রাজেডি উপলক্ষে সাতক্ষীরায় জামায়াতের আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২০০ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর ও শহর শাখার উদ্যোগে ২৮শে অক্টোবর পল্টন ট্রাজেডি উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিকাল সাড়ে তিনটায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাত হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজরিশে শূরার সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার।

জামায়াত উপজেলা সেক্রেটারি মোশাররফ হোসেনের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান,সাবেক জেলা শিবির সভাপতি ওমর ফারুখ, শহর জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম,সহকারী সেক্রেটারী প্রভাষক ওবাইদুল্লাহ,শহর জামায়াতের সেক্রেটারী খোরশেদ আলম,মাও আজাদুল ইসলাম, মাওলানা আব্দুস সবুর, সাবেক শিবির নেতা হাবিবুর রহমান,শহর শিবির সভাপতি আল মামুন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রনি প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকাসহ সারাদেশে যে নৃশংসতা চালানো হয়েছিল, তার মধ্য দিয়ে আওয়ামী লীগের ফ্যাসিবাদী কার্যক্রমের সূচনা ঘটে। সেদিন শহীদ শিপন, শহীদ মুজাহিদ, শহীদ জসিমসহ অনেকেই শাহাদাত বরণ করেন। এভাবে লাশের ওপর নৃত্য করার মধ্য দিয়ে আওয়ামী লীগ তাদের নিষ্ঠুরতার প্রকাশ ঘটিয়েছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park