1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পঞ্চগড়ে শ্রেষ্ঠ শেণি শিক্ষকের পুরস্কার পেলেন তনবিরুজ্জামান রুবেল - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত। চারঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হাউলী ইউনিয়নে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রি

পঞ্চগড়ে শ্রেষ্ঠ শেণি শিক্ষকের পুরস্কার পেলেন তনবিরুজ্জামান রুবেল

মোঃ সালাউদ্দীন,দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার পঠিত

মোঃ সালাউদ্দীন,দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ জেলা শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের পুরস্কার পেলেন নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তনবিরুজ্জামান রুবেল।

বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় পঞ্চগড় শহরের বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে জেলা শিক্ষা অফিসের আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতান মাহমুদ এবং দেবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামসহ অন্যান্যরা।

তনবিরুজ্জামান রুবেল একজন বাংলা বিষয়ের শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে কাজ করে আসছেন। কর্মজীবনের শুরুতে তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। এরপর দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ বনিকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দায়িত্ব পালন করে অভিজ্ঞতা সমৃদ্ধ করেন। বর্তমানে তিনি নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

শিক্ষাক্ষেত্রে তার ধারাবাহিক সাফল্য ও শ্রেণিকক্ষে দক্ষ পাঠদানের স্বীকৃতিস্বরূপ গত ১৭ জানুয়ারি জাতীয় শিক্ষা সপ্তাহে পঞ্চগড় জেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park