1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নেত্রকোনা দুর্গাপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪

নেত্রকোনা দুর্গাপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর প্রতিনিধি নেত্রকোনা
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২২১ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর প্রতিনিধি নেত্রকোনা

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে সর্বস্তরের তাওহীদি জনতার উদ্দ্যেগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাব মোড়ে এসে শেষ হয়। মানববন্ধন চলাকালে মুফতি আবু ওয়াক্কাছ
সঞ্চালনায়, মুফতি ইসলাম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওলানা মঞ্জুরুল হক, মুফতি নূরে আলম, মুফতি ইমরান, হাফেজ আব্দুল্লাহ আল মারুফ, মাওলানা ইমরান, মুফতি শাব্বির আহমদ, মুফতি মুশারফ সাহেব, মাওঃ বরকতুল্লাহ, সাইফুল ইসলাম, মুফতি জামাল উদ্দিন কারীমি, মুফতি আবু হুরায়রা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ইসকন ধর্ম প্রচারের নামে দীর্ঘদিন যাবত বাংলাদেশে একের পর এক উস্কানিমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক উস্কানি দিয়ে শান্ত এই ভূমিকে বিদেশি ইন্ধনে অশান্ত করে তোলার ফন্দি তৈরী করছে। চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে অ্যাডভোকেট আলিফ হত্যাকান্ড তার জ্বলন্ত উদাহরণ। সাম্প্রদায়িক সময়ে গাজীপুরে মাদরাসার ১৩ বছরের ১ ছাত্রীকে হিন্দু একটি চক্র পালাক্রমে ধর্ষণ করেছে। টঙ্গীতে একজন মসজিদের ইমামকে হত্যার উদ্দেশ্যে গুম করে নিয়ে পঞ্চগড়ে ফেলে রেখেছে। আমরা এভাবে পর্যবেক্ষণ করে দেখেছি, সবগুলো ঘটনার পেছনে ইসকনের হাত রয়েছে। আমরা বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধের দাবী জানাচ্ছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park