1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নালিতাবাড়ীতে সাইকেল চালিয়ে তরুণদের দুর্নীতিবিরোধী প্রচারনা - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নালিতাবাড়ীতে সাইকেল চালিয়ে তরুণদের দুর্নীতিবিরোধী প্রচারনা

রবিউল ইসলাম মুন্ডল নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

নালিতাবাড়ীতে সাইকেল চালিয়ে তরুণদের দুর্নীতিবিরোধী প্রচারনা

রবিউল ইসলাম মুন্ডল নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ

শেরপুরের নালিতাবাড়ীতে প্রায় ৫ কিলোমিটার সাইকেল চালিয়ে দুর্নীতিবিরোধী প্রচারণা করেছে অর্ধশতাধিক তরুণ -তরুণী। রোববার (১৫ ডিসেম্বর) সকালে ইয়েস গ্রুপের আয়োজনে দুর্নীতিবিরোধী এই সাইকেল র‍্যালির মাধ্যমে এই প্রচারনা চালানো হয়৷

সকালে স্থানীয় শহীদ মিনার চত্বরে দুর্নীতিবিরোধী সাইকেল র‍্যালির উদ্বোধন করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর সহসভাপতি মশিউর রহমান।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সনাক সদস্য আব্দুল ফাত্তাহ,আমিনুল ইসলাম, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হক প্রমুখ।

পরে ইয়েস দলনেতা অভিজিৎ সাহার নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক তরুণ -তরুণী শহীদ মিনার চত্বর থেকে দুর্নীতিবিরোধী সাইকেল র‍্যালি বের করে৷ এসময় সাধারন মানুষের মাঝে দুর্বীতিবিরোধী লিফলেট বিতরণ করা হয়। পরে দুর্নীতিবিরোধী প্রচারনা চালিয়ে সাইকেল র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়কসহ প্রায় ৫ কিলোমিটার পথ ঘুরে একই স্থানে এসে শেষ হয়৷

প্রেরক:
রবিউল ইসলাম মুন্ডল
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
মোবাইল- ০১৩২২৭৯৪৩৭১
তারিখ- ১৫.১২.২৪

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park