1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নাজিরপুরে সড়ক দূর্ঘটনায় বাবা ছেলের মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত। চারঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হাউলী ইউনিয়নে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রি

নাজিরপুরে সড়ক দূর্ঘটনায় বাবা ছেলের মৃত্যু

পরীক্ষামূলক প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৭ বার পঠিত

পরিক্ষামূলক প্রতিনিধি

নাজিরপুর (পিরোজপুর)

পি‌রোজপু‌রের না‌জিরপু‌রে সড়ক দূর্ঘটনায় বাবা ছেলের মৃত্যু হয়েছে। ১৭ ফেব্রæয়ারী সোমবার সকালে ইমাদ প‌রিবহ‌নের চাপায় নাজিরপুর-ঢাকা মহাসড়কের নাজিরপুর উপজেলার রুহিতলাবুনিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হল মাহাবুব হো‌সেন মোল্লা (৪২) ও ইয়াদ আলী মোল্লা (১৭)। তারা সম্প‌র্কে পিতা পুত্র।
নিহ‌তের ভাই বুলবুল আহ‌ম্মেদ ব‌লেন, প্রতি‌দিনের মত আজ সকা‌লে মাহাবুব ও তার ছে‌লে ইয়াদ ফল কেনার জন‌্য বা‌ড়ি থে‌কে বের হয় ভ‌্যা‌নে। ওরা না‌জিরপুর ঢাকা সড়‌কের চিথলীয়া পর্যন্ত গে‌লে ইমাদ প‌রিবহ‌নের এক‌টি গা‌ড়ি পিছন থে‌কে এসে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার ক‌রে না‌জিরপুর উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্সে নি‌য়ে গে‌লে ডাক্তার উন্নত চি‌কিৎসার জন‌্য খুলনা প্রেরন ক‌রে। খুলনা যাবার সময় এম্বু‌লে‌ন্স এ মারা যায়।
না‌জিরপুর উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্সের দ্বায়িত্বরত চি‌কিৎসক ডা. অ‌শেষ প্রীতম রায় ব‌লেন, সকা‌ল নয়টার দি‌কে গা‌ড়ি এক্সি‌ডে‌ন্টের তিনজন রোগী আসে হাসপাতা‌লে। আহত‌দের ম‌ধ্যে দুইজ‌নের অবস্থা খারাপ থাকায় তা‌দের‌কে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরন করা হ‌য়ে‌ছে।
না‌জিরপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (ওসি) মো: মাহামুদ আল ফ‌রিদ ভুইয়া ব‌লেন, সোমবার সকা‌লে এক‌টি বাস ও ভ্যানে দূর্ঘটনা ঘ‌টে‌ছে। ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ইমাদ প‌রিবহ‌নের এক‌টি গা‌ড়ি আটক করা হ‌য়ে‌ছে। ড্রাইভারকে আটক করা সম্ভব হয় নাই। এবিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park