1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নবীগঞ্জে ৩২ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

নবীগঞ্জে ৩২ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

মো: সফিকুল ইসলাম নাহিদ, নবীগঞ্জ থেকে :-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

মো: সফিকুল ইসলাম নাহিদ, নবীগঞ্জ থেকে :-

নবীগঞ্জে ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ৩২ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১ ঘটিকার দিকে নবীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদা নাজমীন এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা পরিষদ একাডেমিক সুপারভিশন কমিটির (পজিব) কর্মকর্তা শাকিল আহমদ। এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রুহুল আমিন বলেন, আজকের মেধাবীরা আগামী দিনের দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যারা ভালো ফলাফলের মাধ্যমে আজ সম্মানিত হয়েছে। তাদের সফলতা আরও উজ্জ্বল হবে যদি তারা কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যায়। নতুন শিক্ষার্থীদেরও এগিয়ে আসতে হবে ও নিজেদের মেধা বিকাশের মাধ্যমে সাফল্য অর্জন করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শাহ আলম এবং হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক ডা. মো: লিয়াকত আলী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক লুৎফুর রহমান,সৈয়দপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলী আক্কাস, দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ লুৎফর রহমান। এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং পুরস্কারপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজন জুড়েই ছিল উৎসবমুখর পরিবেশ ও শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার ছাপ।অনুষ্ঠান শেষে অতিথিরা মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন। শিক্ষা ব্যবস্থায় উৎসাহ প্রদানে এই উদ্যোগের প্রশংসা করেন বক্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park