1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নবীগঞ্জে পুলিশের উপর হামলাকারী দুর্ধর্ষ জসিম গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

নবীগঞ্জে পুলিশের উপর হামলাকারী দুর্ধর্ষ জসিম গ্রেফতার

সফিকুল ইসলাম নাহিদ
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

মো: সফিকুল ইসলাম নাহিদ, নবীগঞ্জ থেকে:

নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার পলাতক আসামী মো: জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানার একদল পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত (১৯ মার্চ) রাত অনুমান ০৯:০০ ঘটিকার সময় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন শ্রমিকলীগের নেতা দিলশাদকে এসআই মো: সুমন মিয়াসহ একদল পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসার পথে তাদের উপর হামলা চালিয়ে শ্রমিকলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে। নবীগঞ্জ থানায় একটি নিয়মিত রোজু করা হয়। নবীগঞ্জ থানার মামলা নং ২৩, ধারা- ১৪৩/ ১৮৬/ ৩৪১/ ৩৫৩/ ২২৪/ ২২৫/ ৩৪ পেনাল কোড এর পলাতক আসামী হলো, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের রায়পুর গ্রামের মৃত ফারুক মিয়ার পুত্র মো: জসিম উদ্দিন (২৮) গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন, (পিপিএম) এর নেতৃত্বে এসআই মো: আব্দুল কাদের, এসআই মো: সুমন মিয়া সহ একদল পুলিশ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক আসামী জসিম উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন, (পিপিএম) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত পলাতক আসামী মো: জসিম উদ্দিনকে যথাযথ পুলিশি প্রহরায় হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park