1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নবীগঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

নবীগঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মো:শফিকুল ইসলাম নাহিদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৯৪ বার পঠিত

মোঃ সফিকুল ইসলাম নাহিদ, হবিগঞ্জ (নবীগঞ্জ) প্রতিনিধি:

নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী ও ১০ লক্ষ টাকা জরিমানাসহ পলাতক আসামী ডাঃ আসাদ হোসাইন (৩৭)কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানাযায়, মঙ্গলবার সকালে গোপন সংবাদ ভিত্তিতে হবিগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতায় হবিগঞ্জ সদর এলাকা থেকে পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন এর নির্দেশনায় এএসআই মোঃ ওয়াশিম এর নেতৃত্বে ও হবিগঞ্জ সদর থানার পুলিশের সহযোগিতায় একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামী কালীরভাঙ্গা ইউনিয়নের মৃত ইলিয়াছ হোসেন এর পুত্র।দায়রা-১২৯০/২২ মামলায় ০৬ মাসের বিনাশ্রম সাজা এবং ১০ লক্ষ টাকা অর্থ দন্ডপ্রাপ্ত এবং দায়রা নং-৩১১/২২ মামলায় ০৬ মাসের সশ্রম কারাদন্ড এবং ১০ লক্ষ টাকা জরিমানাসহ পলাতক আসামী ডাঃ আসাদ হোসাইন (৩৭) গ্রেফতার করে পুলিশ। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park