1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নবীগঞ্জে ডাকাতি মামলার পলাতক আসামী গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নবীগঞ্জে ডাকাতি মামলার পলাতক আসামী গ্রেফতার

সফিকুল ইসলাম নাহিদ
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ থেকে: নবীগঞ্জ থানার একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার পলাতক আসামী শাহ জাহানকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ নভেম্বর) সকালে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। জিআর-৭২/১৭ (বিশ্বনাথ), দায়রা- ২১৯/২০ এর ওয়ারেন্টভুক্ত ডাকাতি মামলার পলাতক আসামী হলো, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের দাশেরকোনা গ্রামের আমরু মিয়ার পুত্র শাহ জাহান, কে গ্রেফতার করা হয়। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন (পিপিএম) এর দিকনির্দেশনায় এ,এস,আই জামাল হোসেন সরকার ও এ,এস,আই হিল্লোল তালুকদার এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাউশা ইউনিয়নের অন্তর্গত ভরপুর (ভূমিহীন) এলাকা থেকে সঙ্গীয় ফোর্সের সহায়তায় গ্রেফতার করতে সক্ষম হয়। এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন, (পিপিএম) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ডাকাতি মামলার পলাতক আসামীকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, এধরনের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park