1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নবীগঞ্জে কথিত সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা স্বপন রবি দাশের বিরুদ্ধে চাঁদাবাঁজির অভিযোগ উঠেছে - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

নবীগঞ্জে কথিত সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা স্বপন রবি দাশের বিরুদ্ধে চাঁদাবাঁজির অভিযোগ উঠেছে

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

নবীগঞ্জের কথিত সাংবাদিক জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার হবিগঞ্জ জেলার বিশেষ প্রতিনিধি পরিচয় প্রদানকারী স্বৈরাচার সরকারের ধূসর স্বপন রবি দাশ, একজন গরীব নিরীহ অসহায় চা বিক্রেতার কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।নবীগঞ্জ পৌরসভার হরিপুর গ্রামের মৃত সাহাব উদ্দিন এর পুত্র আলী হোসেন, নিজে বাদী হয়ে। নবীগঞ্জ প্রেসক্লাব বরাবরে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ সূত্রে জানা যায়, চা বিক্রেতা আলী হোসেন এর মামার বাড়িতে গত (০৮ ফেব্রুয়ারী) একটি মারামারির ঘটনা ঘটে। এই মারামারির ঘটনার বিষয়ে থানায় লিখিত অভিযোগ লিখানোর জন্য সাংবাদিক স্বপন রবি দাশের কাছে আসি। এই সময় তিনি আমার কাছে অভিযোগ লিখার খরচ ১৫০০/- টাকা দাবি করেন। পরে আমি স্বপন রবি দাশের কথা মতো ১৫০০/- টাকা দিয়ে অভিযোগ লেখাই। অভিযোগটি থানায় দিতে নাকি ১৫০০/- টাকা লাগবে। পরে সাংবাদিক স্বপন রবি দাশ থানায় ডিউটি অফিসারকে দেওয়ার জন্য আমাদের কাছ থেকে আরো ১০০০/- টাকা নেয়। সেই ঘটনার বিষয়ে কথিত সাংবাদিক আওয়ামী নবীন লীগের প্রচার সম্পাদক স্বৈরাচার সরকারের ধূসর স্বপন রবি দাশকে সিএনজি গাড়ি রিজার্ভ করে ঘটনাস্থল নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে আমার মামার বাড়িতে নিয়ে যাই। পত্রিকায় সংবাদ প্রকাশ করার জন্য। কিন্তু সাংবাদিক স্বপন রবি দাশ, পিতা: রামলাল রবি দাশ, সাং: দত্তগ্রাম, থানা: নবীগঞ্জ, জেলা: হবিগঞ্জ। তিনি পত্রিকায় আমার সংবাদ প্রকাশ করেন নাই। মারামারির ঘটনাটি স্বপন রবি দাস সামাজিক যোগাযোগের মাধ্যমে দৈনিক হবিগঞ্জের সংবাদ নামে ফেইসবুক পেইজে ছেড়ে দিয়ে আমার কাছে ৩,০০০/- (তিন হাজার) টাকা দাবি করেন। আমি তাকে বললাম আমার সংবাদ পত্রিকায় প্রকাশ করার কথা কিন্তু সে সংবাদ পত্রিকায় না দিয়ে ফেইসবুকে ছেড়ে দেয়। এবং আমার কাছে টাকা দাবি করিয়া আমার সঙ্গে অশ্লীল ভাষা ব্যবহার করে। এবং টাকা না দিলে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করবে বলে আমাকে হুমকি ধামকি দেয়। আমি ভয়ে কথিত সাংবাদিক ও আওয়ামী লীগের ধূসর স্বপন রবি দাশকে ৩,০০০/-টাকা দেই। স্বপন রবি দাশের বিরুদ্ধে আরো অসংখ্য অভিযোগ রয়েছে। স্বপন রবি দাশ এর আগেও আমার একটি পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য বলিলে ১০,০০০/= (দশ হাজার) টাকা চায়। পরে তাকে ৭,৫০০/- (সাত হাজার পাঁচ শত) টাকা দেই। স্বপন রবি দাশ আমাদের মতো গরীব দিনমজুর লোকদের সঙ্গে এভাবে দিনের পর দিন প্রতারণা করে আসছে। কথিত সাংবাদিক স্বপন রবি দাশ দেশের সোনামধন্য শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পরিচয় দিয়ে বেশ কয়েক বার তার বিরুদ্ধে এই সব চাঁদাবাঁজি অভিযোগ উঠেছে। এব্যাপারে আলী হোসেন বলেন, আমি নবীগঞ্জের সাংবাদিক ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park