1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নবীগঞ্জে উল্টো পথে নোহা গাড়ি, বাধা দেওয়ায় ট্রাফিক পুলিশকে মারধর - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

নবীগঞ্জে উল্টো পথে নোহা গাড়ি, বাধা দেওয়ায় ট্রাফিক পুলিশকে মারধর

শফিকুল ইসলাম নাহিদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ থেকে:

নবীগঞ্জে উল্টো পথে গাড়ি চলতে বাঁধাঁ দেওয়ায় এক ট্রাফিক পুলিশের এটিএসআইকে মারধর করা হয়েছে। তাঁর নাম নারায়ণ। গতকাল দুপুরে ট্রাফিক পয়েন্টে এ ঘটনা ঘটে।এই ঘটনায় কাজল মিয়া নামের এক গাড়িচালককে জনতা আটক করে নবীগঞ্জ থানায় হস্তান্তর করে। আহত ট্রাফিক পুলিশের এটিএসআই নবীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা করায়। নবীগঞ্জ থানার ট্রাফিক পুলিশের এটিএসআই নারায়ণ, বাংলাদেশ খবর প্রতিদিনের এই প্রতিবেদককে বলেন, একটি নোহা গাড়ি উল্টো দিক থেকে এসে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আমি চালককে সংকেত দেই। তখন কিছু বুঝে ওঠার আগেই গাড়ির চালক কাজল মিয়া শার্টের কলার ধরে মাটিতে ফেলে এলোপাতাড়ি কিল,ঘুষি ও লাতি মুড়া মেরে আহত করে। এ সময় তাহার ইউনিফর্ম ছিঁড়ে যায়। এ সময় এলাকার স্থানীয় লোকজন এগিয়ে নোহা গাড়ির চালককে আটক করে নবীগঞ্জ থানায় হস্তান্তর করে। এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন, (পিপিএম) বলেন, ট্রাফিক পুলিশের এটিএসআই নারায়ণ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আসামীকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন, (পিপিএম) বলেন, ট্রাফিক পুলিশের এটিএসআই নারায়ণ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আসামীকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park