1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নবীগঞ্জ থানা পুলিশের অভিযানে (পাঁচ) টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক ডাকাত গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নবীগঞ্জ থানা পুলিশের অভিযানে (পাঁচ) টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক ডাকাত গ্রেফতার

মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ থেকে:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৩ বার পঠিত

নবীগঞ্জ থানা পুলিশের অভিযানে (পাঁচ) টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক ডাকাত গ্রেফতার

মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ থেকে:

নবীগঞ্জ থানার একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচটি ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী রিপন প্রকাশ আরশ মিয়াকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। জিআর-১২১/১৪ (সদর), ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের সংশোধনী ২০০২ এর ১৯(এ), জিআর-৮৬/১৪, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড, জিআর-১২০/১৪, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড, সিআর-৪৩১/২৩, এর মোট ০৫টি ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী হলো, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের কামিরাই গ্রামের কামরুজ্জামান প্রকাশ মোজেফর উল্লাহ এর পুত্র রিপন প্রকাশ আরশ মিয়া (৩৫), একাধিক ডাকাতি মামলার আসামী এবং দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন (পিপিএম) এর দিকনির্দেশনায় এএসআই জামাল হোসেন সরকার এর নেতৃত্বে এএসআই সানোয়ার হোসেন, এএসআই সিদ্দিকুর রহমান, এএসআই সুব্রত কুমার দাশসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কামিরাই সাকিনে বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন (পিপিএম) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park